Apprenticeship Mela March 2026 : ঝাড়গ্রামে মেগা অপ্রেন্টিসশিপ মেলা !!! লালগড় সরকারি আইটিআই-তে কারিগরি পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Apprenticeship Mela March 2026 : ঝাড়গ্রামে মেগা অপ্রেন্টিসশিপ মেলা ২০২৬: লালগড় সরকারি আইটিআই-তে কারিগরি পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ!!!

ঝাড়গ্রাম জেলার যুবক-যুবতীদের জন্য সুখবর! আপনি কি আইটিআই (ITI), পলিটেকনিক বা কোনো বৃত্তিমূলক কোর্সের শংসাপত্রধারী? তবে আপনার জন্য আগামী ৯ই মার্চ এক সুবর্ণ সুযোগ নিয়ে আসছে রাজ্য সরকার।

বিনপুর-১ ব্লকের লালগড় সরকারি আইটিআই কলেজে আয়োজিত হতে চলেছে “অপ্রেন্টিসশিপ মেলা ২০২৬”। এক নজরে দেখে নিন বিস্তারিত তথ্য :

ঝাড়গ্রামে মেগা অপ্রেন্টিসশিপ মেলা : জরুরি তথ্য !!!

ঝাড়গ্রাম জেলা প্রশাসন এবং কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের উদ্যোগে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে।

  • তারিখ : ৯ই মার্চ, ২০২৬ (সোমবার)।

  • সময় : সকাল ১০টা থেকে বিকেল ৫টা।

  • স্থান : বিনপুর-১ সরকারি আইটিআই (Binpur I Govt. ITI), লালগড়, ঝাড়গ্রাম। পিন – ৭২১৫১৬।

কারা আবেদন করতে পারবেন?

নিচে উল্লিখিত যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীরা এই মেলায় অংশ নিতে পারবেন :

  • আইটিআই (ITI) উত্তীর্ণ প্রার্থী।

  • পলিটেকনিক (Polytechnic) ডিপ্লোমাধারী।

  • ভোকেশনাল ট্রেনিং সেন্টার (VTC) থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।

  • পিবিএসএসডি (PBSSD) শংসাপত্রধারী।

  • অন্যান্য সমতুল্য কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী।

আবেদন করুন অনলাইনে !!!

ঝাড়গ্রাম জেলার বিনপুর-১ সরকারি আইটিআই (লালগড়) প্রাঙ্গণে আগামী ৯ই মার্চ, ২০২৬ (সোমবার) একটি বিশাল অপ্রেন্টিসশিপ মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের রোজগার সেবা (Rojgar Seva) পোর্টালে নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক।

Click here Apply Online : https://docs.google.com/forms/d/e/1FAIpQLScgUD_TASWw64lhatCp-JDil1FiIDDfKsf7eo7pVe7IaRMgEg/viewform?pli=1

অনলাইনে আবেদনের পদ্ধতি (ধাপে ধাপে) :

মেলায় যোগ দেওয়ার আগে প্রার্থীদের পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দপ্তরের নির্দিষ্ট পোর্টালে প্রোফাইল সম্পূর্ণ করতে হবে:

১. ওয়েবসাইট : প্রথমে https://tetsd.wb.gov.in/rojgar_seva/ লিঙ্কে ক্লিক করুন।

২. লগ-ইন (Login) : পোর্টালে লগ-ইন করার জন্য নিচের তথ্যগুলি ব্যবহার করুন :

  • User ID : আপনার রেজিস্ট্রেশন নম্বর (Registration Number)।

  • Password : আপনার জন্ম তারিখ (ফর্ম্যাট: YYYY-MM-DD)। উদাহরণস্বরূপ, যদি আপনার জন্ম তারিখ ১লা জানুয়ারি ২০০০ হয়, তবে পাসওয়ার্ড হবে 2000-01-01। ৩. প্রোফাইল আপডেট: লগ-ইন করার পর আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রোফাইলটি ১০০% সম্পূর্ণ করুন। ৪. আবেদন: প্রোফাইল তৈরি হয়ে গেলে মেলায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

জরুরি তথ্যসমূহ :

  • স্থান : বিনপুর-১ সরকারি আইটিআই, লালগড়, ঝাড়গ্রাম – ৭২১৫১৬।

  • তারিখ : ৯ই মার্চ, ২০২৬।

  • যোগ্যতা : আইটিআই (ITI), পলিটেকনিক, ভিটিসি (VTC) বা পিবিএসএসডি (PBSSD) উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : OJT ITI 2026 : ১৫০ ঘণ্টার অন-জব ট্রেনিং !!! আইটিআই ট্রেনিদের জন্য বাধ্যতামূলক !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles