Contents
Free Job-Oriented Training :
টেকনিক্যাল ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল Positive Barta। সংস্থাটি Sadarthak Barta Foundation-এর সহযোগিতায় তিন মাসের ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে চলেছে।
এই প্রশিক্ষণ কর্মসূচি ৪ এপ্রিল ২০২৬ থেকে শুরু হবে এবং অনুষ্ঠিত হবে Modern Institute of Engineering & Technology, ব্যান্ডেল, হুগলি-তে।
এই প্রশিক্ষণ কর্মসূচিতে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান), ITI, পলিটেকনিক ও B.Tech-এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে এবং আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহী ছাত্রছাত্রীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।
কিভাবে আবেদন করবেন :
যেসব ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান, তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে।
রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/n68WrTpARwufXZfh6
এছাড়াও Positive Barta ওয়েবসাইট থেকেও সরাসরি আবেদন করা যাবে।
ওয়েবসাইট লিংক : https://positivebarta.com/digital-skill-development-ai-training-programme/
আয়োজকরা স্পষ্ট করেছেন যে নিবন্ধনের জন্য কোনো ফি নেওয়া হবে না, ফলে টেকনিক্যাল ছাত্রছাত্রীদের জন্য এটি একটি বড় সুযোগ।
প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য :
ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট ও AI প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হল টেকনিক্যাল ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতের শিল্পক্ষেত্রে দক্ষ ও কর্মসংস্থানের উপযোগী হয়ে উঠতে পারে।
মূল উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে :
-
টেকনিক্যাল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি।
-
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল প্রযুক্তিতে ব্যবহারিক প্রশিক্ষণ।
-
আধুনিক শিল্পক্ষেত্রের জন্য জব-রেডি পেশাদার তৈরি করা।
প্রশিক্ষণের কাঠামো (৩ মাস – মোট ৪৫০ ঘণ্টা)
প্রথম মাস – ফাউন্ডেশন ও সফট স্কিল ডেভেলপমেন্ট (১৫০ ঘণ্টা)।
প্রথম মাসে ব্যক্তিত্ব বিকাশ ও পেশাগত জীবনে প্রয়োজনীয় সফট স্কিলের উপর জোর দেওয়া হবে।
পাঠ্যসূচি অন্তর্ভুক্ত :
-
মানসিক গ্রুমিং ও ব্যক্তিত্ব বিকাশ।
-
সফট স্কিল ডেভেলপমেন্ট।
-
কমিউনিকেশন স্কিল।
-
টিম ম্যানেজমেন্ট।
-
টাইম ম্যানেজমেন্ট।
-
ইন্ডাস্ট্রিয়াল অ্যাওয়ারনেস।
-
দ্বিতীয় মাস – AI ও ডিজিটাল সিস্টেম প্রশিক্ষণ (১৫০ ঘণ্টা) :
এই পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে AI ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারিক প্রশিক্ষণ পাবেন।
ক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ:
-
স্বাস্থ্য খাত।
-
কৃষি খাত।
-
মিডিয়া খাত।
-
শিল্প খাত।
তৃতীয় মাস – মাস্টার ট্রেনিং (১৫০ ঘণ্টা) :
শেষ মাসে উন্নত প্রশিক্ষণ এবং শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সুযোগ থাকবে।
মূল অংশগুলি হল :
-
প্রজেক্ট ডেভেলপমেন্ট।
-
কেস স্টাডি ও প্রেজেন্টেশন।
-
ইন্ডাস্ট্রিয়াল ভিজিট।
-
প্লেসমেন্ট প্রস্তুতি।
-
অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধা :
এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বেশ কিছু সুবিধা পাবেন।
-
প্রথম মাসে বিনামূল্যে থাকা, খাওয়া ও প্রশিক্ষণ।
-
দ্বিতীয় মাসে ₹৫,০০০ স্টাইপেন্ড।
-
তৃতীয় মাসে ₹৫,০০০ স্টাইপেন্ড।
-
প্রশিক্ষণ শেষে চাকরির সহায়তা।
দৈনিক প্রশিক্ষণের সময়সূচি :
প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।
| সময় | কার্যক্রম |
|---|---|
| ৯:০০ AM – ১:০০ PM | প্রশিক্ষণ সেশন |
| ১:০০ PM – ২:০০ PM | মধ্যাহ্নভোজ |
| ২:০০ PM – ৫:০০ PM | প্রশিক্ষণ সেশন |
| ৫:০০ PM – ৫:৩০ PM | চা / বিশ্রাম |
| ৫:৩০ PM – ৮:০০ PM | প্রশিক্ষণ সেশন |
আপডেট পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/watch?v=P06yXeyutUA
সামাজিক উন্নয়নে Positive Barta-র উদ্যোগ :
Positive Barta বিভিন্ন সামাজিক ক্ষেত্রে কাজ করে চলেছে।
ডিজিটাল এমপাওয়ারমেন্ট :
ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিবাচক তথ্য প্রচার এবং যুব সমাজকে AI ও IT প্রশিক্ষণ প্রদান।
গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতি :
শান্তিনিকেতন E-Haat উদ্যোগের মাধ্যমে গ্রামীণ শিল্পী ও কারিগরদের পণ্যকে বিশ্ববাজারের সাথে যুক্ত করা।
পরিবেশ সুরক্ষা :
One Crore Tree Mission-এর মাধ্যমে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি।
স্বাস্থ্য সচেতনতা :
মেড এক্সপো ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচির আয়োজন।
থ্যালাসেমিয়া মুক্ত ভারত উদ্যোগ :
থ্যালাসেমিয়া প্রতিরোধে কাজ করছে Kokilaben Dhirubhai Ambani Hospital & Medical Research Institute-এর সহযোগিতায়।
যুব ও সমাজ উন্নয়ন :
সমাজের নীরব অবদানকারীদের সম্মান জানাতে “Unsung Heroes” স্বীকৃতি কর্মসূচি।
AI স্কিল ডেভেলপমেন্ট মিশন :
প্রতি মাসে ১০০ জন ছাত্রছাত্রীকে AI প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।
আরও পড়ুন : Government ITI Recruitment 2026 : সরকারি আইটিআই-তে ইনস্ট্রাক্টর নিয়োগ !!! আবেদন চলছে !!!



