Contents
Railway Recruitment 2026 : সম্প্রতি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP)’ পদে মোট ১১,১২৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা ও শিলিগুড়ি ডিভিশনেও একাধিক শূন্যপদ রয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে যোগ্য প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
Click here for Official Notification : https://drive.google.com/file/d/1BUmAh4SmVJc04wqYThIezHg_Y4eMJ-yG/view?usp=sharing
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ :
| বিষয় | বিবরণ |
|---|---|
| বিজ্ঞপ্তি নম্বর | CEN No. 01/2026 |
| সংস্থা | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) |
| পদের নাম | অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট (ALP) |
| মোট শূন্যপদ | ১১,১২৭ |
| পশ্চিমবঙ্গে শূন্যপদ | কলকাতা, মালদা, শিলিগুড়ি ডিভিশনে |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরু | ১৫ মে, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৪ জুন, ২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত) |
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI বা অন্যান্য কারিগরি যোগ্যতা প্রয়োজন হতে পারে—যার বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হবে।
বয়সসীমা :
১ জুলাই ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন কাঠামো :
নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের প্রাথমিক মাসিক বেতন শুরু হবে ₹১৯,৯০০ টাকা থেকে। এর সঙ্গে অন্যান্য ভাতা যুক্ত হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে।
- অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://www.rrbapply.gov.in
- পছন্দের RRB জোন নির্বাচন করুন (যেমন: কলকাতা, মালদা, শিলিগুড়ি)।
- প্রয়োজনীয় তথ্য পূরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।
নিয়োগ প্রক্রিয়া :
বর্তমানে সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের পূর্ণাঙ্গ প্রক্রিয়া (যেমন CBT পরীক্ষা, মেডিক্যাল টেস্ট ইত্যাদি) খুব শীঘ্রই বিস্তারিতভাবে জানানো হবে অফিসিয়াল নোটিফিকেশনে।



