Contents
ITI and Polytechnic Admissions 2026 : পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের জন্য বড় সুখবর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ITI ও পলিটেকনিক কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে একটি Common Admission Portal-এর মাধ্যমে একসাথে আবেদন করা যাবে, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করে তুলেছে।
Click here Know More Details : https://webscte.co.in/
ভর্তি সংক্রান্ত মূল তথ্য (Key Admission Details)!!!
Common Admission Portal :
সরকারি ITI ও পলিটেকনিকের সমস্ত আসনের জন্য একটি কেন্দ্রীভূত অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, যা Directorate of Industrial Training ও TET&SD বিভাগ দ্বারা পরিচালিত।
যোগ্যতা (Eligibility) !!!
▶️ ITI কোর্স
- ন্যূনতম বয়স: ১৪ বছর।
- ‘E’ গ্রুপ ট্রেড: অষ্টম শ্রেণি পাশ।
- ‘M’ গ্রুপ ট্রেড: মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ।
▶️ পলিটেকনিক কোর্স
- ন্যূনতম বয়স: ১৫ বছর।
- মাধ্যমিক (১০ম শ্রেণি) পাশ বা পরীক্ষার্থী।
- ন্যূনতম ৩৫% নম্বর প্রয়োজন।
- গণিত, ভৌতবিজ্ঞান ও ইংরেজি বিষয় থাকা আবশ্যক।
আবেদন পদ্ধতি (Application Process )!!!
- অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- প্রোফাইল তৈরি করে পছন্দের কোর্সে আবেদন করতে হবে।
ভর্তি প্রক্রিয়া (Admission Process) !!!
- সাধারণত মেরিট ভিত্তিক নির্বাচন করা হয়।
- কিছু ক্ষেত্রে মোট নম্বরের ৫০% এবং নির্দিষ্ট বিষয়ের নম্বরের ৫০% ভিত্তিতে নির্বাচন করা হয়।
গুরুত্বপূর্ণ লিংক ও তথ্য !!!
- অফিসিয়াল ওয়েবসাইট : scvtwb.in / webscte.co.in
- আবেদন লিংক: Common Admission Portal-এ ২০২৬-২৭ ভর্তি নোটিশে পাওয়া যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট !!!
- বৈধ মোবাইল নম্বর
- ইমেল আইডি
- আধার কার্ড
- মার্কশিট (শিক্ষাগত যোগ্যতার প্রমাণ)



