Kiswok Industries Pvt. Ltd. Recruitment 2026 : লিলুয়ায় CNC মেশিন অপারেটর নিয়োগ, ITI পাশ করলেই আবেদনের সুযোগ!!!
পশ্চিমবঙ্গের ITI পাশ যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ নিয়ে এসেছে Kiswok Industries Pvt. Ltd. (Unit-1)। হাওড়ার **লিলুয়ায় অবস্থিত কোম্পানিতে CNC Machine Operator পদে কোম্পানির নিজস্ব পে-রোলে নিয়োগ করা হবে।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ITI-এর যে কোনও ট্রেডে উত্তীর্ণ হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হতে পারে।
বেতন কত?
ফ্রেশারদের জন্য কোম্পানির পক্ষ থেকে মাসিক ₹১০,০৫০ গ্রস স্যালারি নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন ইনসেনটিভ-সহ মাসিক টেক-হোম স্যালারি ₹১০,৭৫০ পর্যন্ত হতে পারে।
এর মধ্যে রয়েছে—
- উপস্থিতি ইনসেনটিভ : ₹৪৫০
- সময়ানুবর্তিতা ইনসেনটিভ : ₹২৫০
অভিজ্ঞতার সঙ্গে বাড়বে আয় !!!
কোম্পানির তরফে জানানো হয়েছে, কর্মীরা Multi-Machine Operations-এ অভিজ্ঞতা অর্জন করলে তাঁদের মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। অভিজ্ঞ কর্মীদের ক্ষেত্রে ন্যূনতম ₹১৫,২৫৬ পর্যন্ত টেক-হোম স্যালারির সুযোগ রয়েছে।
এর মধ্যে অন্তর্ভুক্ত—
- Multi-Machine Incentive : ₹১,০০০
- Machining Incentive : ₹৩,৫০৬
অন্যান্য সুবিধা !!!
নিয়োগপ্রাপ্ত কর্মীদের জন্য রয়েছে একাধিক সুবিধা। যেমন—
- ফ্রেশারদের জন্য Apprenticeship-এর সুযোগ।
- মাসিক ₹৫০০ Accommodation Allowance।
- Subsidized Canteen Facility।
- নিকটবর্তী রেলওয়ে স্টেশন থেকে কর্মস্থল পর্যন্ত Travel Allowance।
- আধুনিক CNC Machining শেখার সুযোগ।
- কোম্পানির মধ্যে দক্ষতা বৃদ্ধি ও ক্যারিয়ার গ্রোথের সুযোগ।
কারা আবেদন করতে পারবেন?
পদ : CNC Machine Operator
কর্মস্থল : লিলুয়া, হাওড়া
শিক্ষাগত যোগ্যতা : ITI (সব ট্রেড)
অভিজ্ঞতা : ১–৫ বছর, তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন
লিঙ্গ : পুরুষ
নিয়োগের ধরন : Company Payroll
আবেদন করতে নিচের Google Form-এ ক্লিক করুন : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeYdIpdJTYUdiFb6rmnYFTaoM-FwuT3s0dQxj3wrFbxIU1Qsg/viewform
আরও পড়ুন : Biometric Attendance : বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক !!! ছাত্র-শিক্ষক সবার জন্য কড়া নির্দেশিকা জারি !!!



