Site icon News Search24

Commonwealth Games 2022 : সোনার ছেলে!কমনওয়েলথ গেমসে টানা দু’বার স্বর্ণপদক কুস্তিগিরের(ভারতীয়)।

Commonwealth Games 2022

Commonwealth Games 2022

Commonwealth Games 2022 :

কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বজরং পুনিয়া।

কমনওয়েলথ গেমসে(Commonwealth Games 2022) আবার সোনা পেলেন বজরং পুনিয়া। ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন বজরং, গোল্ড কোস্টের পর আবার কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন ভারতের এই কুস্তিগির।

কমনওেলথ গেমসে কুস্তির অভিযান।

কমনওেলথ গেমসে(Commonwealth Games 2022)কুস্তির অভিযান শুরু হয় শুক্রবার। প্রথম দিনেই ৬ জন ভারতীয় কুস্তিগিরের অভিযান শুরু। ছেলেদের ৬৫ কেজি বিভাগে বজরং পুনিয়া, ছেলেদের ৮৬ কেজি বিভাগে দীপক পুনিয়া, ছেলেদের ১২৫ কেজি বিভাগে মোহিত গ্রেওয়াল, মেয়েদের ৫৭ কেজি বিভাবে অংশু মালিক, মেয়েদের ৬৮ কেজি বিভাগে দিব্যা কাকরান, এবং মেয়েদের ৬২ কেজি বিভাগে ভারতের অন্যতম কুস্তিবিদ্রা লড়াই করেছেন।

টোকিও অলিম্পিকে এ বজরং পুনিয়ার সাফল্য।

গত বছর টোকিয়ো অলিম্পিক্সে ব্রোঞ্জ পেয়েছিলেন বজরং পুনিয়া, হারান দৌলত নিয়াজবায়েকভকে। তবে অলিম্পিক্সের তুলনায় কমনওয়েলথে তাঁর লড়াই কিছুটা হলেও সহজ ছিল। কারণ, উজবেকিস্তান, কাজাখস্তানের মতো কুস্তিতে নামী দেশগুলির প্রতিযোগীরা কমনওয়েলথে খেলেন না।

কমনওয়েলথ গেমসে বজরং পুনিয়ার এই সাফল্যর পিছনে লড়াইটা কি খুব সহজ ছিল ?

কমনওয়েলথে দুর্দান্ত খেলেছেন বজরং। ফাইনালের আগে কোনও প্রতিপক্ষকেই পয়েন্ট পেতে দেননি। প্রি-
কোয়ার্টার ফাইনালে ৪-০ হারান লো বিংহ্যামকে। কোয়ার্টার ফাইনালে ৬-০ জেতেন জোরিস বান্ডোউয়ের
বিরুদ্ধে। সেমিফাইনালে ইংল্যান্ডের জর্জ রামকে হারান ১০-০ পয়েন্ট। ফাইনালে জিতলেন ৯-২ পয়েন্টে।

বজরং পুনিয়ার সাফল্য।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিন বারের পদকজয়ী বজরং। এক বার রুপো এবং দু’বার ব্রোঞ্জ জিতেছেন তিনি। ২০১৮-
র এশিয়ান গেমসে সোনা জিতেছেন। তার আগে রুপো। এশিয়ান চ্যাম্পিয়নশিপে দু’টি সোনা-সহ আটটি পদক রয়েছে তাঁর। কমনওয়েলথ এ চ্যাম্পিয়নশিপ, অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক রয়েছে তাঁর।

আরো পড়ুন : ICC Test Championship : অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে হারালে কি টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে উঠতে পারবে ভারত?

Exit mobile version