Free Job-Oriented Training : বিনামূল্যে ৩ মাসের AI ও ডিজিটাল স্কিল ট্রেনিং !!! টেকনিক্যাল ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ !!! ব্যান্ডেল, হুগলি | ৪ এপ্রিল ২০২৬ থেকে শুরু |

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Free Job-Oriented Training :

টেকনিক্যাল ছাত্রছাত্রীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল Positive Barta। সংস্থাটি Sadarthak Barta Foundation-এর সহযোগিতায় তিন মাসের ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে চলেছে।

এই প্রশিক্ষণ কর্মসূচি ৪ এপ্রিল ২০২৬ থেকে শুরু হবে এবং অনুষ্ঠিত হবে Modern Institute of Engineering & Technology, ব্যান্ডেল, হুগলি-তে।

এই প্রশিক্ষণ কর্মসূচিতে উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান), ITI, পলিটেকনিক ও B.Tech-এর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে এবং আসন সংখ্যা সীমিত। তাই আগ্রহী ছাত্রছাত্রীদের দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

কিভাবে আবেদন করবেন : 

যেসব ছাত্রছাত্রী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে চান, তাদের অনলাইনে নিবন্ধন করতে হবে।

রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/n68WrTpARwufXZfh6

এছাড়াও Positive Barta ওয়েবসাইট থেকেও সরাসরি আবেদন করা যাবে।

ওয়েবসাইট লিংক : https://positivebarta.com/digital-skill-development-ai-training-programme/

আয়োজকরা স্পষ্ট করেছেন যে নিবন্ধনের জন্য কোনো ফি নেওয়া হবে না, ফলে টেকনিক্যাল ছাত্রছাত্রীদের জন্য এটি একটি বড় সুযোগ।

প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য : 

ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট ও AI প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হল টেকনিক্যাল ছাত্রছাত্রীদের আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদান করা, যাতে তারা ভবিষ্যতের শিল্পক্ষেত্রে দক্ষ ও কর্মসংস্থানের উপযোগী হয়ে উঠতে পারে।

মূল উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে :

  • টেকনিক্যাল শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি।

  • আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিজিটাল প্রযুক্তিতে ব্যবহারিক প্রশিক্ষণ।

  • আধুনিক শিল্পক্ষেত্রের জন্য জব-রেডি পেশাদার তৈরি করা।

    প্রশিক্ষণের কাঠামো (৩ মাস – মোট ৪৫০ ঘণ্টা)

    প্রথম মাস – ফাউন্ডেশন ও সফট স্কিল ডেভেলপমেন্ট (১৫০ ঘণ্টা)।

    প্রথম মাসে ব্যক্তিত্ব বিকাশ ও পেশাগত জীবনে প্রয়োজনীয় সফট স্কিলের উপর জোর দেওয়া হবে।

    পাঠ্যসূচি অন্তর্ভুক্ত :

    • মানসিক গ্রুমিং ও ব্যক্তিত্ব বিকাশ।

    • সফট স্কিল ডেভেলপমেন্ট।

    • কমিউনিকেশন স্কিল।

    • টিম ম্যানেজমেন্ট।

    • টাইম ম্যানেজমেন্ট।

    • ইন্ডাস্ট্রিয়াল অ্যাওয়ারনেস।

দ্বিতীয় মাস – AI ও ডিজিটাল সিস্টেম প্রশিক্ষণ (১৫০ ঘণ্টা) : 

এই পর্যায়ে শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে AI ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহারিক প্রশিক্ষণ পাবেন।

ক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ:

  • স্বাস্থ্য খাত।

  • কৃষি খাত।

  • মিডিয়া খাত।

  • শিল্প খাত।

    তৃতীয় মাস – মাস্টার ট্রেনিং (১৫০ ঘণ্টা) : 

    শেষ মাসে উন্নত প্রশিক্ষণ এবং শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার সুযোগ থাকবে।

    মূল অংশগুলি হল :

    • প্রজেক্ট ডেভেলপমেন্ট।

    • কেস স্টাডি ও প্রেজেন্টেশন।

    • ইন্ডাস্ট্রিয়াল ভিজিট।

    • প্লেসমেন্ট প্রস্তুতি।

অংশগ্রহণকারীদের জন্য বিশেষ সুবিধা : 

এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বেশ কিছু সুবিধা পাবেন।

  • প্রথম মাসে বিনামূল্যে থাকা, খাওয়া ও প্রশিক্ষণ।

  • দ্বিতীয় মাসে ₹৫,০০০ স্টাইপেন্ড।

  • তৃতীয় মাসে ₹৫,০০০ স্টাইপেন্ড।

  • প্রশিক্ষণ শেষে চাকরির সহায়তা।

দৈনিক প্রশিক্ষণের সময়সূচি : 

প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে।

সময় কার্যক্রম
৯:০০ AM – ১:০০ PM প্রশিক্ষণ সেশন
১:০০ PM – ২:০০ PM মধ্যাহ্নভোজ
২:০০ PM – ৫:০০ PM প্রশিক্ষণ সেশন
৫:০০ PM – ৫:৩০ PM চা / বিশ্রাম
৫:৩০ PM – ৮:০০ PM প্রশিক্ষণ সেশন

আপডেট পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/watch?v=P06yXeyutUA

সামাজিক উন্নয়নে Positive Barta-র উদ্যোগ : 

Positive Barta বিভিন্ন সামাজিক ক্ষেত্রে কাজ করে চলেছে।

ডিজিটাল এমপাওয়ারমেন্ট : 

ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিবাচক তথ্য প্রচার এবং যুব সমাজকে AI ও IT প্রশিক্ষণ প্রদান।

গ্রামীণ অর্থনীতি ও সংস্কৃতি : 

শান্তিনিকেতন E-Haat উদ্যোগের মাধ্যমে গ্রামীণ শিল্পী ও কারিগরদের পণ্যকে বিশ্ববাজারের সাথে যুক্ত করা।

পরিবেশ সুরক্ষা : 

One Crore Tree Mission-এর মাধ্যমে বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি।

স্বাস্থ্য সচেতনতা : 

মেড এক্সপো ও থ্যালাসেমিয়া সচেতনতা কর্মসূচির আয়োজন।

থ্যালাসেমিয়া মুক্ত ভারত উদ্যোগ : 

থ্যালাসেমিয়া প্রতিরোধে কাজ করছে Kokilaben Dhirubhai Ambani Hospital & Medical Research Institute-এর সহযোগিতায়।

যুব ও সমাজ উন্নয়ন : 

সমাজের নীরব অবদানকারীদের সম্মান জানাতে “Unsung Heroes” স্বীকৃতি কর্মসূচি।

AI স্কিল ডেভেলপমেন্ট মিশন : 

প্রতি মাসে ১০০ জন ছাত্রছাত্রীকে AI প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

আরও পড়ুন : Government ITI Recruitment 2026 : সরকারি আইটিআই-তে ইনস্ট্রাক্টর নিয়োগ !!! আবেদন চলছে !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles