Site icon News Search24

ICSE Class 10 Result: দশম শ্রেণির ফল ঘোষণা আইসিএসই-র।প্রথম তিনে রাজ্যের ১৮ জন, কলকাতার ১০।

ICSE Class 10 Result

ICSE Class 10 Result

ICSE Class 10 Result: আইসিএসইর দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল ঘোষণা হল। এ রাজ্য থেকে প্রথম, দেশে দ্বিতীয় হয়েছে ন’জন। তাদের মধ্যে তিন জন ছাত্রী, ছ’জন ছাত্র।

দশম শ্রেণির ফল ঘোষণা আইসিএসই-র।প্রথম তিনে এ রাজ্যের ১৮ জন, কলকাতার ১০।

ICSE Class 10 Result : প্রথম স্থান অধিকারের প্রাপ্ত নম্বর এবং প্রাপ্ত নম্বর এর হার:

রবিবার বিকেলে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফল ঘোষণা করল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (সিআইএসসিই)। গোটা দেশে ৫০০ নম্বরে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে চার জন। প্রথম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বরের হার ৯৯.৮০ শতাংশ।

পাশের হার:

পশ্চিমবঙ্গ থেকে চলতি বছর আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিল ৪০ হাজার ৭৩৬ জন। পাশের হার ৯৯.৯৮ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৯.৯৮ শতাংশ। মেয়েদের পাশের হার ৯৯.৯৭ শতাংশ।

রাজের জয়জয়কার গোটা দেশের নীরেখে:

গোটা দেশে দ্বিতীয় হয়েছে ন’জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছ’জন ছাত্র এবং তিন জন ছাত্রী। এ রাজ্যে প্রথম স্থানাধিকারীদের মধ্যে চার জন কলকাতার। গোটা দেশের মেধা তালিকায় মধ্যে প্রথম তিন স্থানে রয়েছে এ রাজ্যের ১৮ জন পড়ুয়া।

ICSE Class 10 Result: প্রথম কলকাতার ছাত্র:

কলকাতা থেকে প্রথম, দেশে দ্বিতীয় হয়েছে ফিউচার ফাউন্ডেশন স্কুলের মহম্মদ মাসুদ ইকবাল। স্কুলের প্রধান শিক্ষক রঞ্জন মিত্র বলেন, ‘‘আমরা সার্বিক ফলাফলের ওপর জোর দিই। আমাদের স্কুলের অনেকেই আছে, যারা কোভিডে বাবা‌-মাকে হারিয়েছে। তারাও অসম্ভব ভাল ফল করেছে। আমাদের স্কুল থেকে যে মেধাতালিকায় স্থান পেয়েছে, তাকে অনেক শুভেচ্ছা। আমরা খুব আনন্দিত।’’

ছেলদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি এই বছর:

২০২২ সালের আইসিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দু’ভাগে হয়েছে। গত নভেম্বর-ডিসেম্বরে হয়েছে প্রথম ভাগ। তার ফল ঘোষণা হয়েছে ৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় ভাগের পরীক্ষা হয়েছে ২৫ এপ্রিল থেকে ২৩ মে।

আরও পড়ুন : রাজ্যে ফের বন্ধ হতে চলেছে স্কুল-কলেজ।

Exit mobile version