Site icon News Search24

IRCTC Recruitment 2022: দশম শ্রেণির পর ITI পাশ করলেই এবার রেলে চাকরির সুযোগ!

IRCTC Recruitment 2022

IRCTC Recruitment 2022

IRCTC Recruitment 2022: চাকরিপ্রার্থীদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল ভারতীয় রেল (Indian Railways)।ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation, IRCTC) নর্থ জোনের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। IRCTC এর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হবে কর্মী (Railway Group-C Recruitment 2022)। নিয়োগের সব থেকে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে ন্যুনতম এবং শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় আপনি চাকরির জন্য আবেদন জানাতে পারেন।

Click Here for Official Notification : https://www.irctc.com/assets/images/Notification%20for%20engagement%20of%20apprentices%20in%20IRCTC%20North%20Zone,%20New%20Delhi%20pdf.pdf

আবেদন পদ্ধতি(How to Apply) : অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপগুলি অনুসরন করতে হবে।

Click here for Apply online : https://www.apprenticeshipindia.gov.in/login?returnUrl=%2Fapprenticeship%2Fopportunity

প্রয়োজনীয় ডকুমেন্ট(Require Documents): নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

  1. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
  2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
  3. মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
  4. অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যদি থাকে
  5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
  6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  7. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):  প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন (দশম শ্রেণি) পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এছাড়াও, NCVT/SCVT দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে COPA(Computer Operator & Programming Assistant) ট্রেডে ITI-এর শংসাপত্র থাকতে হবে।

বয়স(Age Limit): অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদনকারীদের বয়স ১ এপ্রিল ২০২২ তারিখের নিরিখে ন্যূনতম ১৫ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। তবে, সংরক্ষিত প্রার্থীরা সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। মূলত, SC/ST প্রার্থীরা ৫ বছর, OBC-দের জন্য ৩ বছর, প্রাক্তন সৈনিকদের জন্য ১০ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমার ক্ষেত্রে ১০ বছরের ছাড় পাবেন।

নিয়োগকারী সংস্থা ও পদের নাম(Recruiting Agency and Name of the Post) : ভারতীয় রেল সংস্থা তথা IRCTC এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। বিশেষ করে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হচ্ছে কর্মী।

More Details of IRCTC New Opening Please Click here : https://www.irctc.com/new-openings.html

নিয়োগ প্রক্রিয়া(How to Recruit) : কোনো লিখিত পরীক্ষা কিংবা কোনো রকম টেস্ট এর আয়োজন করা হয়নি। নিয়োগ করা হবে সরাসরি মেরিট এর ভিত্তিতে। সেক্ষেত্রে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বিশেষ করে মাধ্যমিকের নম্বরের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এখানে মূলত উক্ত পদে প্রশিক্ষণের মাধ্যমে প্রার্থীদের নিযুক্ত করা হবে কর্মী পদে। সেক্ষেত্রে আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থী বেছে নিয়ে তাদের সবার প্রথমে প্রশিক্ষণের জন্য ডেকে নেওয়া হবে। সেখানে প্রশিক্ষণ চলাকালীন তাদের বিশেষ স্টাইপেন্ড দেওয়া হবে 5,000/- থেকে 9,000/- টাকার মধ্যে। প্রশিক্ষণ শেষে ডাইরেক্ট নিয়োগ।

আবেদনের সময়সীমা(Last Date of Application): আগামী 25/10/2022 তারিখের মধ্যেই আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন।

আরও পড়ুন : Railway Shop Tender – রেলের জায়গায় দোকান খুলে নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করুন।

Exit mobile version