Site icon News Search24

JioMart WhatsApp – এর মাধ্যমে চাল-ডাল বা মুদিখানার(Grocery Item)সামগ্রী অর্ডার করবেন কীভাবে?

JioMart WhatsApp

JioMart WhatsApp

JioMart WhatsApp : রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (RIL) টেলিকম সেক্টরের পাশাপাশি বাজারের বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসা বাড়াতে চেষ্টা করছে। সম্ভবত এই কারণেই মুকেশ আম্বানির সংস্থাটি, তার সাম্প্রতিক অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (AGM) বহু প্রতীক্ষিত 5G নেটওয়ার্কের সাথে সস্তা স্মার্টফোন (5G সাপোর্টযুক্ত) এবং ল্যাপটপ (Jio Book) লঞ্চ করার ঘোষণা করেছে।

রিলায়েন্স রিটেল সারা দেশে আরও বেশি সংখ্যক গ্রাহককে স্পর্শ করার চেষ্টা করছে এবং হোয়াটসঅ্যাপ একটি যৌক্তিক প্ল্যাটফর্ম কারণ ভারত বিশ্বের মেসেজিং অ্যাপের বৃহত্তম বাজার”, বলেছেন রিটেল কনসালটেন্সি ফার্ম থার্ড আইসাইট-এর সিইও দেবাংশু দত্ত ৷ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা +917977079770 এ “হাই” মেসেজ করে JioMart-এ কেনাকাটা করতে পারেন।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেছেন, “হোয়াটসঅ্যাপে JioMart অভিজ্ঞতা অনলাইন কেনাকাটার একটি সহজ এবং সুবিধাজনক উপায়।”

Reliance (রিলায়েন্স) তথা Jio (জিও) এখন ঘোষণা করেছে যে, JioMart গ্রাহকরা WhatsApp (হোয়াটসঅ্যাপ)-এর মাধ্যমে কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ এখন থেকে চাল-ডাল-তেল-মশলার(Grocery Item)পাশাপাশি অন্যান্য গ্রোসারি আইটেম কেনার জন্য কোনো আলাদা অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ব্যবহার করতে হবে না; ফোনে WhatsApp থাকলেই কয়েক ক্লিকে সারা যাবে প্রয়োজনীয় কেনাকাটা।

More Details of JioMart(Grocery Item)

WhatsApp-এর মাধ্যমে JioMart থেকে প্রোডাক্ট অর্ডার করা যাবে কীভাবে।

হোয়াটসঅ্যাপে(WhatsApp) তো এমনিতে চ্যাটিং, ফাইল শেয়ারিং, কলিং বা পেমেন্টের সুবিধা পাওয়া যায় তাহলে কীভাবে এখান থেকে মুদির দোকানের জিনিস পাওয়া যাবে।

Ordered Grocery Item in JioMart by WhatsApp

রিটেল মার্কেটে ব্যবসা বাড়াতে তৎপর Reliance (রিলায়েন্স) তথা Jio (জিও)।

রিলায়েন্স, রিটেল মার্কেটে ব্যবসা বাড়ানোর দিকে মনোনিবেশ করতে চলেছে। এক্ষেত্রে সংস্থাটি তার বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্সের রিটেল বিজনেসের প্রধান হিসাবে ইশা আম্বানিকে পরিচয় করিয়ে দিয়েছে। একই সময়ে, তারা এক বছরের মধ্যে সারা দেশে ২,৫০০টি নতুন স্টোর খোলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন :  Earn Money Online – জিও অ্যাপ(Jio App) ইনস্টল করে অনলাইনে বাড়ি বসে রোজগার মাসে কমপক্ষে 20 হাজার টাকা।

Exit mobile version