Site icon News Search24

Post Office Group-C Recruitment : ভারতীয় ডাকবিভাগে ১ লক্ষ শূন্যপদে গ্ৰুপ সি কর্মী নিয়োগ !

Post Office Group-C Recruitment

Post Office Group-C Recruitment

Post Office Group-C Recruitment : ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে ৯৮ হাজারেরও বেশি শূন্যপদে সারা দেশ জুড়ে গড়ে ওঠা প্রতিটি পোস্ট অফিসে বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করার জন্য নোটিশ প্রকাশিত হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে সারা দেশ জুড়ে প্রায় ১ লক্ষ শূন্যপদে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় গ্ৰুপ ‘সি’ লেভেলের কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হল। সারা ভারতের যে কোনো রাজ্যের যে কোনো জায়গা থেকে সকল মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চশিক্ষিত পর্যন্ত বেকার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

শূন্যপদ গুলির নাম ও শূন্যপদের সংখ্যা(Name of the Post & Number of Vacancy):ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে সারা ভারত জুড়ে ২৩ টি সার্কেলে যে সব ধরনের গ্ৰুপ ‘সি’ পদে যতজন করে কর্মী নিয়োগ করা হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সেগুলি হল-

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification) : সরকার স্বীকৃত বোর্ড থেকে আবশ্যিক বিষয় হিসেবে অঙ্ক ও ইংরেজি সহ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস করে থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার নলেজ থাকাটা আবশ্যিক। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হলেও উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীরাও এখানে সমান ভাবে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা(Age Limit):- উপরিউক্ত তিনটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে। তবে তিনটি পদের ক্ষেত্রেই সরকারি নিয়ম মাফিক SC, ST প্রার্থীরা ৫ বছর, OBC প্রার্থীরা ৩ বছর এবং PwBD প্রার্থীরা ১০-১৫ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন।

বেতন(Salary) : প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের গ্ৰুপ ‘সি’ লেভেলের জন্য নির্ধারিত বেতনের স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন করার নিয়মাবলী(Application Procedure):-প্রতিটি পদের ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদক্ষেপ অনুসরণ করতে হবে সেগুলি হল-

Click here for Official Website : www.indiapostgdsonline.in

প্রয়োজনীয় নথীপত্র(Required Documents):-

নির্বাচন প্রক্রিয়া(Recruitment Procedure):- ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে প্রকাশিত উপরিউক্ত শূন্যপদ গুলিতে যে সব চাকরিপ্রার্থীরা চাকরির জন্য আবেদন করবেন তাদেরকে কিভাবে চাকরিতে নিয়োগ করা হবে সেই বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। আবেদন পত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে আরেকটি ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের সময়সীমা(Last Date of Application):- শূন্যপদ গুলিতে কর্মী নিয়োগ করার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে আরেকটি ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করে কবে থেকে আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে এবং কত দিন পর্যন্ত সেই আবেদন প্রক্রিয়া চলবে সেই বিষয়ে বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন : ASRB Recruitment 2023 : কৃষি বোর্ডের তরফে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি, শীঘ্রই করুন আবেদন!

Exit mobile version