Power Grid Corporation Apprenticeship Recruitment 2026 : অ্যাপ্রেন্টিস নিয়োগ !! ITI ও ডিপ্লোমা প্রার্থীদের জন্য বড় সুযোগ !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Contents

Power Grid Corporation Apprenticeship Recruitment 2026 : পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ, ITI ও ডিপ্লোমা প্রার্থীদের জন্য বড় সুযোগ!!!

Power Grid Corporation of India Limited (পাওয়ারগ্রিড) নতুন করে এক বছরের জন্য অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ এই মহারত্ন কোম্পানির Western Region–I এলাকায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী Apprentices Act, 1961 অনুযায়ী এই নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ!!!

  • অনলাইন আবেদন শুরু: ২ মার্চ ২০২৬।

  • আবেদনের শেষ তারিখ: ১১ মার্চ ২০২৬।

কোন কোন ট্রেডে নিয়োগ হবে !!!

বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন রাজ্যে নিম্নলিখিত ট্রেডে অ্যাপ্রেন্টিস নেওয়া হবে—

মহারাষ্ট্র (Western Region–I):

  • Graduate Apprentice (Civil)

  • Diploma Apprentice (Civil)

ছত্তিশগড় (Western Region–I) :

  • Graduate Apprentice (Electrical)

  • Graduate Apprentice (Civil)

  • Diploma Apprentice (Electrical)

  • Diploma Apprentice (Civil)

  • ITI Electrician

মধ্যপ্রদেশ (Western Region–I):

  • Diploma Apprentice (Electrical)

  • ITI Electrician

মোট শূন্যপদ !!!

বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬টি ট্রেনিং স্লট নির্ধারিত হয়েছে। সংরক্ষণ নীতি অনুযায়ী SC, ST, OBC (NCL) এবং UR প্রার্থীদের জন্য আলাদা আসন রাখা হয়েছে।

আবেদন করার লিংক !!!

  • অফিসিয়াল ওয়েবসাইট : Power Grid Corporation of India Limited

  • অনলাইনে আবেদন : https://www.powergrid.in

  • ITI প্রার্থীদের জন্য NAPS পোর্টাল : https://apprenticeshipindia.gov.in

  • ডিপ্লোমা ও গ্র্যাজুয়েট প্রার্থীদের জন্য NATS পোর্টাল : https://nats.education.gov.in

আবেদন পদ্ধতি !!!

ধাপ ১ : অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালে রেজিস্ট্রেশন করুন

  • ITI প্রার্থীদের NAPS পোর্টাল (apprenticeshipindia.gov.in)-এ রেজিস্ট্রেশন করতে হবে।

  • ডিপ্লোমা ও ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটদের NATS পোর্টাল (nats.education.gov.in)-এ রেজিস্ট্রেশন করতে হবে।

  • রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আপনার Registration Number সংগ্রহ করুন।

ধাপ ২ : POWERGRID ওয়েবসাইটে আবেদন করুন

  • www.powergrid.in ওয়েবসাইটে যান।
  • Careers সেকশনে ক্লিক করুন।
  • Engagement of Apprentices অপশন নির্বাচন করুন।
  • Apply Online এ ক্লিক করুন।
  • আপনার NATS/NAPS Registration Number দিয়ে ফর্ম পূরণ করুন।
  • প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিন।
গুরুত্বপূর্ণ তথ্য !!!

কোম্পানির তরফে জানানো হয়েছে, ট্রেনিং স্লটের সংখ্যা প্রাথমিকভাবে নির্ধারিত এবং প্রয়োজনে পরিবর্তিত হতে পারে। নির্বাচিত প্রার্থীদের সংশ্লিষ্ট রাজ্যের মধ্যে কোম্পানির বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হতে পারে।

কেন এই সুযোগ গুরুত্বপূর্ণ !!!

Power Grid Corporation of India Limited দেশের অন্যতম বৃহৎ ট্রান্সমিশন কোম্পানি। এখানে অ্যাপ্রেন্টিসশিপ করলে প্রার্থীরা বিদ্যুৎ ও অবকাঠামো খাতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রেও সহায়ক হতে পারে।

যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন : OJT ITI 2026 : ১৫০ ঘণ্টার অন-জব ট্রেনিং !!! আইটিআই ট্রেনিদের জন্য বাধ্যতামূলক !!!

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles