Site icon News Search24

মাধ্যমিক পাশে জেলা আবাসনে কর্মী নিয়োগ, ১৪ জুন পর্যন্ত চলবে আবেদন

মাধ্যমিক পাশে জেলা আবাসনে কর্মী নিয়োগ

মাধ্যমিক পাশে জেলা আবাসনে কর্মী নিয়োগ

ওবিসি সেন্ট্রাল হোস্টেল গাজল এবং রাতুয়া ব্লকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই পদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।

আবেদন পদ্ধতি –

ইচ্ছুক চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে যথাযথভাবে পূরণ করে নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা –

Office of the Project Officer-cum-District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Malda, Cemetry Road Near BT College, PO – Malda, PS – English bazar, Dist – Malda, PIN – 732101

নিয়োগ পদ্ধতি –

সুপারেনটেনডেন্ট এবং কেয়ারটেকার পদের জন্য লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। অন্যান্য পদগুলির জন্য সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে।

Exit mobile version