Site icon News Search24

Swami Vivekananda Scholarship : টাকা ঢোকা শুরু হয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ! আপনার অ্যাকাউন্টে ঢুকবে কবে ? জেনে নিন !

Swami Vivekananda Scholarship

Swami Vivekananda Scholarship

Swami Vivekananda Scholarship : রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদান প্রক্রিয়া কার্যকরী করা হলো।

পড়ুয়াদের আর্থিক সাহায্য করতে, শিক্ষা ক্ষেত্রে সহায়তা করার ক্ষেত্রে কার্যকরী পশ্চিমবঙ্গের অন্যতম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আওতায় আবেদনের প্রক্রিয়া শুরু হলেও অনুদান না মেলায় ছাত্র-ছাত্রীদের প্রশ্ন ছিল আদেও অনুদান দেওয়া হবে কিনা।

এই স্কলারশিপ নিয়ে সম্প্রতি বড়ো আপডেট সামনে এসেছে। আবেদনকারীদের অনেকেরই প্রশ্ন ছিল আবেদনের টাকা কবে পাওয়া যাবে?

এবার এই সমস্ত মন্তব্য উড়িয়ে রাজ্য সরকারের তরফে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদান প্রক্রিয়া কার্যকরী করা হলো।

স্বামী বিবেকানন্দ অফিসিয়াল ওয়েবসাইট : svmcm.wbhed.gov.in

শুরু হয়েছে Swami Vivekananda Scholarship অনুদান প্রক্রিয়া।

অনুদান পাবেন শীঘ্রই।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদনের যোগ্যতা।

বন্ধ হতে চলেছে আবেদনের প্রক্রিয়া।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্ট্যাটাস চেক করতে হবে কিভাবে ?

অফিশিয়াল ওয়েবসাইট লিংক-

Click here for Official website : https://svmcm.wbhed.gov.in/

এরপর ‘Applicant Login’ এ ক্লিক করতে হবে।

নতুন পেজ ওপেন হলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে (Swami Vivekananda Scholarship) আবেদনকারীর ‘Application Id’, ‘Password’ এবং Security Code নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। তারপর Login করতে হবে। একটি pop-up দেখা যাবে। সেটি close করতে হবে। তাহলেই ডিভাইসের স্ক্রিনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে। পেজের ৫ নম্বর অপশনে স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে এবং ৬ নং অপশনে ইন্সটিটিউট ডিটেইলস জানা যাবে।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা দেওয়ার তারিখ ছিল গত ১৭ মে থেকে। এই তারিখ থেকে ১০ দিনের মধ্যে প্রায় সকল আবেদনকারীদের ব্যাংক একাউন্টে স্কলারশিপের টাকা ঢুকে গেছে। তবে এখনও যাদের একাউন্টে টাকা ঢোকেনি, অথচ স্ট্যাটাস Verified দেখা যাচ্ছে, তাদের চিন্তার কোনো কারণ নেই। শীঘ্রই টাকা একাউন্টে পাঠানো হবে।

আর স্ট্যাটাস Verified না দেখানো হলে নিচে দেওয়া হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে কথা বলতে পারেন।

হেল্পলাইন নম্বর- 1800 102 8014

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কত টাকা পাওয়া যায়?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে একাদশ শ্রেণী থেকে পিএইচডি প্রযন্ত শিক্ষার্থীদের বছরে 12 হাজার টাকা থেকে 60 হাজার টাকা প্রযন্ত স্কলারশিপ অনুদান দেওয়া হয়।

স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কারা আবেদন করতে পারবে?

এই স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, গত বার্ষিক পরীক্ষায় 59% এর ঊর্ধ্বে নম্বর পেতে হবে ও পারিবারিক বার্ষিক আয় দুই লক্ষ 50 হাজার টাকার থেকে কম হতে হবে।

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship 2023 : স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ বছরে পড়ুয়াদের জন্য 24,000 টাকার ঘোষণা, আবেদন করুন এখনই!

Exit mobile version