Site icon News Search24

Tata IHCL Internship : টাটা IHCL ইন্টার্নশিপ : ১০,০০০ টাকা মাসিক বৃত্তি সহ ৬ মাসের ফ্রি ট্রেনিং এর জন্য আবেদন করুন !!!

Tata IHCL Internship

Tata IHCL Internship

Tata IHCL Internship : টাটা গ্রুপের অধীনস্থ ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) সম্প্রতি ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ইন্টার্নশিপে বিনামূল্যে ৬ মাসের ট্রেনিং দেওয়া হবে এবং মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ড প্রদান করা হবে।

ছেলে-মেয়ে নির্বিশেষে সকল ভারতীয় নাগরিক এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। যারা ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী এবং এ বিষয়ে দক্ষতা অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ।

আবেদন শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ইন্টার্নশিপের সময়কাল ৬ মাস এবং প্রশিক্ষণ শেষে IHCL-এ কাজ করার সুযোগও পেতে পারেন।

টাটা গ্রুপ কি?

টাটা গ্রুপ একটি বহুজাতিক সংস্থা যা ১০০টিরও বেশি ব্যবসা পরিচালনা করে এবং দেশ-বিদেশে এর বিভিন্ন সংস্থা রয়েছে। এর মূল লক্ষ্য হলো বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং বিভিন্ন শিল্পকে শীর্ষে নিয়ে যাওয়া। টাটা গ্রুপের অধীনে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল মার্কেটিং সংস্থা, যা টাটা ব্র্যান্ডের দীর্ঘস্থায়ী প্রতিষ্ঠান। সম্প্রতি, IHCL বিনামূল্যে ইন্টার্নশিপ ট্রেনিংয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী ব্যক্তিদের জন্য একটি দারুণ সুযোগ।

লোকেশন (Location) :  মুম্বাইতে অনুষ্ঠিত হবে এই ইন্টার্নশিপ ট্রেনিং। যারা এই ইন্টার্নশিপ গ্রহণ করবেন, তাদের মুম্বাইতে এসে প্রশিক্ষণ নিতে হবে।

ট্রেনিং-এর সময়কাল (Duration of Training) : এই ইন্টার্নশিপ ট্রেনিংটি টাটা গ্রুপের তরফ থেকে ৬ মাসের জন্য করানো হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে।

স্টাইপেন্ড (Stipend) :  ইন্টার্নশিপের সময় প্রতি মাসে ১০,০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে এবং ট্রেনিং শেষে সার্টিফিকেট ও রেফারেন্স লেটার প্রদান করা হবে।

ইন্টার্নশিপের দায়িত্ব ও কর্তব্য (Roles & Responsibilities) :  ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত কার্যক্রমে অংশ নিতে হবে। মিডিয়া কৌশল তৈরি, গ্রাফিক্স ও বিজ্ঞাপনের বিষয়বস্তু তৈরি, SEO নজরদারি, এবং ওয়েবসাইট ম্যানেজমেন্ট এর কাজগুলো অন্তর্ভুক্ত থাকবে।

আবেদন প্রক্রিয়া (Application Process) : আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচে দেওয়া লিংক থেকে সরাসরি আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ণ তারিখ (Important Date) :

ইন্টার্নশিপের জন্য আবেদন করার শেষ তারিখ ২৭ অক্টোবর, ২০২৪। তাই যারা আগ্রহী, তারা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন।

গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)

ইন্টার্নশিপের জন্য আবেদন করুন  :  Apply Now

Click here for Sign-up to apply now : https://internshala.com/registration/student

For Already Registered Give User id & Password : 

For Already Reg. Login

আরও পড়ুন : PM Internship Scheme 2024 : ১ কোটি শূন্যপদে নিয়োগ !!! ভারতের ৫০০ টি সংস্থায় আবেদন করার পদ্ধতি জানুন !!!

Exit mobile version