Site icon News Search24

স্মার্টফোন হারিয়ে বা চুরি হয়ে গেছে ? আপনার UPI অ্যাকাউন্ট সংরক্ষণ করুন।

UPI Account Deactivate

UPI Account Deactivate

UPI Account Deactivate : স্মার্টফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে কিভাবে ফোন এর সাথে সংযুক্ত অনলাইন Payment System ডিঅ্যাক্টিভেট করবেন। UPI অ্যাকাউন্ট !

UPI অ্যাকাউন্ট এর কিছু ভালো দিক আছে এবং আছে কিছু খারাপ দিক।

আধুনিক প্রযুক্তি ব্যাবহার করা কি সম্ভব এখানে:

হ্যাঁ, এই আধুনিক প্রযুক্তির যুগে কোনো কিছুই অসম্ভব নয়। আপনার ফোন চুরি হলে বা হারিয়ে গেলে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য বা অনলাইন পেমেন্ট অ্যাপ্লিকেশনের ব্যবহার আটকানোর জন্য, আপনি ইউপিআই অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন খুব সহজেই।

UPI Account Deactivate : UPI অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করার জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে ?

১. ফোন চুরি হলে বা হারিয়ে গেলে, প্রথমে আপনার মোবাইল নেটওয়ার্কের কাস্টমার কেয়ার এক্সিকিউটিভকে কল করুন এবং অবিলম্বে আপনার মোবাইল নম্বর এবং সিম ব্লক করার জন্য অনুরোধ করুন। এতে, কেউ  আপনার মোবাইল নম্বর ব্যবহার করে নতুন করে ইউপিআই পিন তৈরি করতে পারবে না।

২. সিম ব্লক করার জন্য কাস্টমার কেয়ার এক্সিকিউটিভকে পুরো নাম, বিলিং অ্যাড্রেস, শেষ রিচার্জের বিবরণ, ইমেল আইডি ইত্যাদি তথ্য প্রদান করুন।

৩. আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করতে বলুন, ব্যাংকের হেল্পলাইন নম্বরে কল করে এবং ইউপিআই পরিষেবাগুলি বন্ধ করতে বলুন৷

এই তিনটি কাজ করলেই আপনার খোওয়া যাওয়া ফোন থেকে কেউ ইউপিআই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে না। সেক্ষেত্রে পুনরায় অ্যাকাউন্টটি ব্যবহার করতে আপনাকে হারিয়ে যাওয়া ফোনের জন্য একটি এফআইআর (FIR) রেজিস্টার করতে হবে এবং সিম বা ব্যাংকিং পরিষেবা গুলি চালু করতে হবে।

আরও পড়ুন:GPay, PhonePe, Paytm-এ প্রতারণার জাল বিছিয়েছে প্রতারকরা! সুরক্ষিত থাকতে ব্যাঙ্কের এই পরামর্শ গুলো মেনে চললে ভালো হয়।

Exit mobile version