Site icon News Search24

WB Govt Scholarship 2022 : রাজ্যের পড়ুয়ারা পাবে মাসিক 5000 টাকা স্কলারশিপ।

WB Govt Scholarship 2022

WB Govt Scholarship 2022

WB Govt Scholarship 2022 : শিক্ষা হল সবার সাধারণ অধিকার। কিন্তু বর্তমানে সমস্ত জিনিসের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই সাধারণ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বহু সাধারণ নিম্নবিত্ত পরিবার। মেধাবী অথচ দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সাহায্য করার জন্য আমাদের রাজ্য সরকার বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে।

রাজ্যে প্রচলিত জনপ্রিয় স্কলারশিপ গুলির মধ্যে অন্যতম একটি হলো স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ। এই স্কলারশিপের অন্য আরেকটি নাম হলো বিকাশ ভবন স্কলারশিপ। প্রতিবছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা কলেজে পাঠরত প্রচুর সংখ্যক শিক্ষার্থীদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য এই স্কলারশিপ প্রদান করা হয়।

স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ শিক্ষার্থীদের গুণগত মান সম্পন্ন শিক্ষা পেতে সাহায্য করে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এই স্কলারশিপে বার্ষিক 1000/- থেকে 5000/- টাকা পর্যন্ত দেওয়া হয়। দরিদ্র অথচ মেধাবী শিক্ষার্থীদের সফল ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে স্কলারশিপ তাদের অন্যতম প্রধান সঙ্গী।

আজকের প্রতিবেদনের মাধ্যমে স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ সম্বন্ধে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ এই স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, এই স্কলারশিপ এর সুযোগ সুবিধা কি, বৃত্তির পরিমাণ কত, এখানে আবেদন কিভাবে করতে হয় ইত্যাদি সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে।

স্কলারশিপের নাম(Name of the Scholarship) – স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলার্শিপ।

কারা সুযোগ–সুবিধা পাবেন?(Who will get the benefits?) – মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষায় পাঠরত শিক্ষার্থীরা সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি(Application Procedure – Through Online) – অনলাইনের মাধ্যমে।

অফিসিয়াল ওয়েবসাইট(Official Website) : https://svmcm.wbhed.gov.in

বৃত্তির পরিমান (Scholarship Amount) :

আবেদনের যোগ্যতা (Eligibility of Application):

আবেদন পদ্ধতি(How to Apply):

Click Here for Official Website : https://svmcm.wbhed.gov.in/

Click Here for Registration : https://svmcm.wbhed.gov.in/page/application_procedure.php

রেনুয়াল করার পদ্ধতি(Procedure for renewal):

  1. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পরপর পেতে হলে অর্থাৎ রেনুয়াল করতে হলে শিক্ষার্থীকে প্রত্যেক বার্ষিক পরীক্ষায় কমপক্ষে 60 % নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তবে পোস্ট গ্রেজুয়েশনের ক্ষেত্রে 53 % নম্বর হলেই হবে।
  2. স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অংশগ্রহণকারী কোন শিক্ষার্থী যদি কোন কারণ বশত এক বছর পড়াশোনা চালিয়ে যেতে না পারে তাহলে পরবর্তীকালে এই স্কলারশিপ আবেদন করার সময় উপযুক্ত কারণ দেখিয়ে রেনুয়াল বা ফ্রেস অ্যাপ্লিকেশন করতে হবে।
  3. যদি কোন শিক্ষার্থী 1 বছরেরও অধিক পড়াশোনার সঙ্গে যুক্ত না থাকে তাহলে সেই সেই শিক্ষার্থী স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে না। অবশ্য এক্ষেত্রে নতুন কোর্সে ভর্তি হলে ফ্রেশ এপ্লিকেশন করা যাবে।
  4. স্বামী বিবেকানন্দ মেরিটকাম স্কলারশিপ রিনিউয়াল করার জন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  5. এক্ষেত্রে সবার প্রথমে গত বছরের দেওয়া এপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  6. লগইন করার পর একইভাবে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন পত্রটিকে পূরণ করতে হবে এবং নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
  7. আবেদনপত্র পূরণ হয়ে গেলে ফাইনাল সাবমিট করতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র(Documents required for application):

  1. রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
  2. বার্থ সার্টিফিকেট বা জন্মের প্রমাণপত্র
  3. শিক্ষার্থীর ভোটার কার্ড বা আধার কার্ড বা রেশন কার্ড
  4. শেষ পরীক্ষার এডমিট কার্ড।
  5. নতুন করছে ভর্তি হওয়ার রশিদ।
  6. ব্যাংকের পাশ বই।
  7. পরিবারের বাৎসরিক আয়ের প্রমাণপত্র।

হেল্পলাইন নম্বর(Help line Number): আবেদন করার সময় যেকোনো ধরনের সমস্যার সমাধান করতে বিকাশ ভবনের তরফ থেকে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে। আবেদন সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন থাকলে এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

হেল্পলাইন নম্বর – 18001028014

আরও পড়ুন : Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো

Exit mobile version