Site icon News Search24

WBBPE Primary TET 2022 : প্রাথমিক টেট এ জেলায় জেলায় শূন্য পদের সংখ্যা , ফ্রেশ নিয়োগ কত, স্পেশাল ক্যাটাগরি কত !

WBBPE Primary TET 2022

WBBPE Primary TET 2022

WBBPE Primary TET 2022 : জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদ। কোন জেলায় কত শূন্যপদ, দেখে নিন একনজরে। এই শূন্যপদে নতুন প্রার্থী ও ক্যাটাগরিভিত্তিক পদ কত রয়েছে, দেখে নিন একনজরে?

প্রাথমিকে শিক্ষক নিয়োগের (WBBPE Primary TET 2022 Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১১৭৬৫ টি শূন্যপদে প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

আবেদনের জন্য শুক্রবার বিকেল ৪টে থেকে পোর্টাল খুলে দেওয়া হয়েছে। ১৪ই নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে। www.wbbpe.org এই ওয়েবসাইটে আবেদন করা যাবে।

Click here for Official Website for application : www.wbbpe.org

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ক্যাটাগরি ভিত্তিক কোন জেলায় কত শূন্যপদ (WBBPE Primary TET 2022) রয়েছে বিজ্ঞপ্তিতে তা জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও প্যারাটিচার কোন জেলায় কত শূন্যপদ, তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে।

Click here for Information and Guidelines for TEACHER ELIGIBILITY TEST-2022 (TET-2022) (For Classes I-V, Primary) : https://www.wbbpeonline.com/ImageHandler.ashx?ID=24&Type=NoticeDoc&FileExt=.pdf

WBBPE Primary TET 2022 এর জেলাভিত্তিক  শূন্যপদের তালিকা (District wise Vacancy):

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে কোন জেলায় কত শূন্য পদ রয়েছে  তার বিবরণ নিচে দেওয়া হলো:

তবে এই সমস্ত পদ শুধুমাত্র ফ্রেশ প্রার্থীদের জন্য নয়। এর মধ্যে জেনারেল, প্রাক্তন সমরকর্মী, এক্সটেম্পটেড কেটাগরি, পার্শ্বশিক্ষক রয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে সকল প্রকার আবেদনকারীরা সুযোগ পাবেন এতে অংশগ্রহণ করার জন্য।

শিক্ষাগত যোগ্যতা(Educational Qualification):

প্রাইমারি টেটে আবেদনের জন্য আগে ডি.এল.এড কোর্স করা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারতেন। তবে সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বি.এড পাস করা প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও প্রাইমারি টেটে অংশ নেওয়ার জন্য নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে প্রার্থীদের :

আবেদন পদ্ধতি(How to Apply): প্রাইমারি টেটের জন্য অনলাইনেই সরাসরি করা যাবে আবেদন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (www.wbbpe.org) যেতে হবে তার জন্য।

বয়সসীমা(Age Limit) : আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

বেতন(Salary) : প্রতি মাসে বেতন মিলবে ২৮,৯০০ টাকা। এর সঙ্গে বেসিক বেতনের ১২ শতাংশ HRA-ও দেওয়া হবে নিযুক্ত প্রার্থীদের।

নিয়োগ পদ্ধতি(How to Recruit): লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

Click here for Guide to Online Registration : https://www.wbbpeonline.com/ImageHandlerForWebLayout.ashx?Type=RegistrationGuidePDF&EventCode=TET22

আরও পড়ুন : Primary TET : পুজোর আগেই (Primary TET) নিয়োগ নিয়ে দৃষ্টান্তমূলক নির্দেশ দিলো আদালত।

Exit mobile version