Swami Vivekananda Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো

WhatsApp Group Join Now
Google News Follow

Swami Vivekananda Scholarship:

গত পঁচিশ তারিখ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ২০২২ সালের  টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রচুর ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ২০২২ টাকা পেয়ে গিয়েছেন। কিন্তু বহু স্টুডেন্ট রয়েছে যারা এখনও টাকা পাননি। যে সমস্ত স্টুডেন্ট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ টাকা পাননি তাদের মনে একটা প্রশ্ন ঘুর প্যাক খাচ্ছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর টাকা পাবেন?

স্কলারশিপ পোর্টাল এ Application Sanctioned হয়ে গেছে তাও কেন স্কলারশিপে টাকা ঢুকছে না?

যেহেতু Application Sanctioned হয়ে গিয়েছে এবং মেসেজ চলে এসেছে, তাহলে গ্যারান্টী আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্কলারশিপের(Swami Vivekananda Scholarship) টাকা ঢুকবে। মেসেজ আসার মানে নির্দিষ্ট treasury থেকে আপনার টাকা ইতিমধ্যেই release করা হয়েছে এবং তা শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সাধারণত মেসেজ আসার ৩ দিনের মধ্যে টাকা ঢুকে যায়। তবে ফান্ডের ঘাটতি থাকলে সাত দিন অবধিও সময় লাগতে পারে। তবে যখনই হোক না কেন, স্কলারশিপের টাকা যে পাবেনই নিশ্চিত হয়ে যান সে বিষয়ে এখুনি।

                            স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এক নজরে

বিষয় তথ্য
বৃত্তির নাম স্বামী বিবেকানন্দ মেরিটকাম মিনস স্কলারশিপ
অর্থায়ন উচ্চ শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার
অফিসিয়াল পোর্টাল svmcm.wbhed.gov.in
আবেদন মোড অনলাইন পোর্টালের মাধ্যমে
মার্কস প্রয়োজন বোর্ড পরীক্ষায় ৬০%
বার্ষিক আয় 2.5 লাখ টাকা এর কম হতে হবে
বৃত্তির পরিমাণ প্রতি বছর 12000 থেকে 96000 টাকা
আবেদন শুরুর তারিখ প্রতি বছর সেপ্টেম্বর মাসে
যোগাযোগ +1800-102-8014

Application Sanctioned  হয়েছে কিন্ত মোবাইলে মেসেজ আসেনি ।

Application sanctioned দেখাচ্ছে, তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের(Swami Vivekananda Scholarship) জন্য আপনার আবেদন গ্রাহ্য বলে মনে করা হয়েছে।কিছুদিনের মধ্যেই আপনার মোবাইলে Amount Released এর ম্যাসেজ আসবে এবং তারপরে স্কলারশিপের টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে

Application এখনও Sanctioned হয়নি, স্কলারশিপের টাকা ঢুকবে তো?

Sanctioned না দেখালেও আগের স্ট্যাটাসে স্কলারশিপ verified দেখায় তাহলে আপনার আবেদন Sanctioned হওয়ার সম্ভাবনাই বেশি।তবে তা নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এক্ষেত্রে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবং প্রতিদিন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করতে হবে।

কেও কেও ১২,০০০ টাকা পেয়েছেন স্কলারশিপ হিসাবে আবার অনেকে ১৮,০০০ টাকা পেয়েছেন কেন?

স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কোর্স হিসেবে দেওয়া হয়। প্রতিটা কোর্সের জন্য SVMCM স্কলারশিপের টাকা নির্দিষ্ট।

ভিন্ন কোর্স অনুযায়ী স্কলারশিপ পরিমান (স্বামী বিবেকানন্দ স্কলারশিপ)

কোর্স/প্রোগ্রাম বার্ষিক বৃত্তি
উচ্চ মাধ্যমিক (ক্লাস 11-12) ১২০০০ টাকা
সাধারণ UG কলেজ (কলা,বাণিজ্যের ও বিজ্ঞান বিভাগ) ১২০০০ – ১৮০০০ টাকা
স্নাতকোত্তর (MA, MSc, M.Com) ২৪০০০ – ৩০০০০ টাকা
UG এবং PG ইঞ্জিনিয়ারিং (B.Tech, BE, BArch and MTech) ৬০০০০ টাকা
পলিটেকনিক ডিপ্লোমা ১৮০০০ টাকা
মেডিকেল এবং ফার্মেসি স্টুডেন্ট ডিগ্রী ৬০০০০ টাকাে
B.sc নার্সিং (ওয়েস্টবেঙ্গল) ৬০০০০ টাকা
ডিপ্লোমা মেডিকেল কোর্স (ল্যাব টেকনিশিয়ান, প্যারামেডিক্যাল) ও GNM নার্সিং ১৮০০০ টাকা

আরও পড়ুন : স্বামী বিবেকানন্দ স্কলারশিপের Renewal এর পদ্ধতিতে আনা হলো বিশেষ পরিবর্তন, কিভাবে করবেন এখুনি জেনে নিন ।

WhatsApp Group Join Now
Google News Follow

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles